যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পাওয়া, দুশ্চিন্তার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

সর্বমোট পঠিত : 30 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিটা তখনকার বাস্তবতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। এই চুক্তি নিয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পাওয়া জানিয়ে এ নিয়ে দুশ্চিন্তা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সচিবালয়ে একটি বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিটা তখনকার বাস্তবতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। এই চুক্তি নিয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানাই।

আব্দুল মুক্তাদির আরও বলেন, এই চুক্তির ধারা যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়; তা সমাধানের সুযোগ চুক্তির মধ্যেই আছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা-ওয়াশিংটন একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি সই করে। চুক্তি নিয়ে নানা পক্ষের পাশাপাশি সংসদেও আলোচনা হয়েছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি