খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরবে নতুন প্রজন্ম: প্রধানমন্ত্রী

সর্বমোট পঠিত : 6 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দেশে ফিরেই বিএনপি প্রধান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন আই হ্যাভ এ প্ল্যান...সেই প্ল্যানের অংশ হিসেবেই নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন। আয়োজকরা বলছেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে আরও এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন, তৈরি হবে ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের খেলোয়াড়।

যেকোনো প্রতিভা বিকাশে সরকার তরুণদের পাশে থাকবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরবে নতুন প্রজন্ম।’ শনিবার সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফুটবল, ক্রিকেটসহ ৮ বিভাগে এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশ নিচ্ছে প্রায় দুই লাখ তরুণ প্রতিযোগী।

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনের মধ্যে দিয়ে সিলেটে স্বপ্নের নতুন অধ্যায়ের সূচনা। শনিবার বিকেল পৌনে চারটায় জেলা স্টেডিয়ামে প্রবেশ করেই গ্যালারিতে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

নতুন কুঁড়ি এতো দিন শুধু নাচ, গান, আবৃত্তি আর সাংস্কৃতিক অঙ্গনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের এক নির্ভরতার নাম ছিল। সেই সফলতার পথ ধরে এবার ক্রীড়াঙ্গনেও প্রতিভা অন্বেষণ ও বিকাশে নতুন দিগন্ত খুললো এই আয়োজন।

বক্তব্যের শুরুতেই এ আয়োজনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। ক্রীড়ার মাধ্যমে সারাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে আজকের শিশুরা। আজকের প্রত্যেক শিশু একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। আজকের শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, এই শিশুদের মধ্য থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে।’

সরকার প্রধানের বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হবে।’

লিখিত বক্তব্যের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী স্বাভাবিক স্বভাবসুলভ ভঙ্গিতে গ্যালারিতে উপস্থিত তরুণদের সাথে কথা বলেন। তিনি আরও বলেন, ‘সবাইকে পড়ালেখা করতেই হবে, এটাতে কাউকে মাফ করা যাবে না। কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে। তোমাদের ঠিক করে নিতে হবে, তুমি কী হতে চাও। লক্ষ্যকে স্থির করে নিতে পারলে সেই লক্ষ্য পূরণে সামনের দিকে এগোতে হবে।’

বক্তব্য শেষে উদ্বোধন করেন এ প্রতিযোগিতার। স্বপ্নের পথে, বিজয়ের সাথে শ্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেবে ১২-১৪ বছর বয়সী কিশোর–কিশোরীরা।

দেশে ফিরেই বিএনপি প্রধান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন আই হ্যাভ এ প্ল্যান...সেই প্ল্যানের অংশ হিসেবেই নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন। আয়োজকরা বলছেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে আরও এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন, তৈরি হবে ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের খেলোয়াড়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি