মন্ত্রী বলেন, যেকোনো নতুন রপ্তানি খাতে সম্ভাবনা দেখা দিলে সব ধরনের সুযোগ তৈরি করে দেবে। ব্যবসায়ীদের সব বাধা দূর করার আশ্বাস দেন তিনি। তবে এ জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের চাপে সরকার: অর্থমন্ত্রী
আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে সরকার এখনো চাপে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬ তম সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেটে সব সমস্যার সমাধান হয় না, সারা বছর সমাধান করতে হয়। সরকার সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, যেকোনো নতুন রপ্তানি খাতে সম্ভাবনা দেখা দিলে সব ধরনের সুযোগ তৈরি করে দেবে। ব্যবসায়ীদের সব বাধা দূর করার আশ্বাস দেন তিনি। তবে এ জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমির খসরু আরও বলেন, শুধু বড় নয়, গুণগত মানসম্পন্ন বাজেট প্রণয়নে জোর দিচ্ছে সরকার। অতীতের মতো বড় বাজেটের নামে বড় প্রকল্পে লুটপাটে বিশ্বাসী নয় বর্তমান সরকার।
তিনি আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে সরকার এখনো চাপে আছে। সভায় আসছে বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারীদের সাড়ে ৫ লাখ টাকা সুপারিশ করেছে এফবিসিসিআই।
মন্তব্য