আইজিপির বাসায় চুরি, ব্যাখ্যায় যা বলল পুলিশ

সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এতে বলা হয়েছে, গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে, আইজিপির বাসভবনে কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু মাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা সত্য নয় বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এবং মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার মো. আবু রাসেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে, আইজিপির বাসভবনে কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু মাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার প্রকৃত বিবরণ হলো, গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম, আব্দুর কাদের ও মো. চঞ্চল শেখ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি