সড়কে বিশৃঙ্খলা হলে ঈদের পর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

সর্বমোট পঠিত : 25 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা ও অনিময়কারীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা পাওয়া গেলে, এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ আশ্বাস দেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা ও অনিময়কারীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় গাড়ির বিচ্ছিন্ন চাপ বাড়লেও তা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে সরকার।

এররআগে সোমবার ঈদযাত্রায় যানবাহনে এবার বেশি ভাড়া নেওয়ার নজির নেই বলে জানান শেখ রবিউল আলম। ওইদিন তিনি বলেন, বরং কোনো কোনো রুটে ভাড়া কম নেওয়া হচ্ছে।

২১ মার্চ সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর ধরে এবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ১৭ থেকে ২৩ মার্চ। গতকাল ঈদের ছুটি শুরুর পর ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে পথে। এবারের ঈদযাত্রায় তেমন একটা ভোগান্তির খবর এখনও মেলেনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি