মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সর্বমোট পঠিত : 47 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অতিরিক্ত প্রেস সচিব জানান, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

অতিরিক্ত প্রেস সচিব জানান, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী তদারিক করছেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান পরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। এছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রী সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি