শেরপুরে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার

শেরপুরে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার
সর্বমোট পঠিত : 7 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রবিবার পৌর শহরের কান্দাপাড়াস্থ অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

এর আগে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন এমপি রাশেদুল ইসলাম।

পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এসময় স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে অংশ নেয়।

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি