আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বতী সরকার অধ্যাদেশ করে এটি বাদ করেছে। তবে সংসদ শুরু হওয়ার পরই এটি সুরাহা হবে। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সংসদের সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন (ইসি)। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার সকালে নির্বাচন ভবনে, নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও সেরা রিপোর্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ইসি মাছউদ এ কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বতী সরকার অধ্যাদেশ করে এটি বাদ করেছে। তবে সংসদ শুরু হওয়ার পরই এটি সুরাহা হবে। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও বিদেশ থেকে গ্রহণযোগ্য বলা হয়েছে। তবে ভালোর শেষ নেই।’
ঘাটতি পূরণে আরও করণীয় কী, তা নিয়ে পরিকল্পনা করছে ইসি উল্লেখ করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘শিগগিরই সিটি নির্বাচন হবে বলা প্রত্যাশা করছি।’
মন্তব্য