নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বগুড়া–৬ আসনে উপনির্বাচন ও শেরপুর–৩ আসনে পুনর্নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি জানান, আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ আসনে ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ও পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেরপুর–৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি
বগুড়া-৬ আসন ও শেরপুর-৩ আসনে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ এপ্রিলের আগেই এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বগুড়া–৬ আসনে উপনির্বাচন ও শেরপুর–৩ আসনে পুনর্নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি জানান, আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ আসনে ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ও পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
মন্তব্য