প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আজকে তেজাগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম অফিস করেছেন। তিনি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেছেন।’
প্রথমবার তেজাগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানী তেজগাঁওয়ের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আজকে তেজাগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম অফিস করেছেন। তিনি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেছেন।’
কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তাঁর চেম্বারে বসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এই সময়ে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব আব্দুন নাসের খান প্রমুখ ছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে দুইদিন অফিস করেন।
প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ে মূল ভবনের প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের বাগানে এক স্বর্ণচাঁপা ফুলে চারা রোপণ করেন এবং আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করে মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য