শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কোনো নিরাপত্তাশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে কথা জানান তিনি।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে পৌঁছাবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কোনো নিরাপত্তাশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্য থাকছে। এছাড়া, ঢাকার পাশাপাশি সারা দেশের নিরাপত্তাও বাড়ানোর কথা জানান তিনি।
মন্তব্য