প্রসিকিউশন জানায়, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের উপ–পরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান। ইমাম নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
যাত্রাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে তাইম হত্যা মামলায় বিচার শুরুর আদেশ
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ২৯ মার্চ।
আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এ মামলায় মোট আসামি ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান ।
প্রসিকিউশন জানায়, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের উপ–পরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান। ইমাম নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে ২০২৪ সালের ২০ জুলাই ইমাম হাসান যাত্রাবাড়ীর কাজলায় মারা যান।
মন্তব্য