শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

সর্বমোট পঠিত : 187 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পুলিশ জানায়, মো. মাহমুদুল হক মনির বিরুদ্ধে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফালানোর বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া সহিংস ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় অভিযুক্ত আসামি শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (৩ ডিসেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র। তিনি সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জামানত হারান।

পুলিশ জানায়, মো. মাহমুদুল হক মনির বিরুদ্ধে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফালানোর বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া সহিংস ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

 উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি