মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর হক জানান- নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত, বাদী হয়ে মায়ের মামলা
মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় বসতভিটা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সৎ ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় ছোট ভাই মো. হাসিবের নামে মামলা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে মেলান্দহ থানায় তার নামে হত্যা মামলা করেন নিহতের মা মাছুমা আক্তার।
তবে ঘটনার সাথে জড়িত আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর হক।
পরিবার ও পুলিশ জানায়- দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব লোহার রড দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা মাসুদকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ (৩০) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নয়ানগর এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৭) নিহতের সৎ ছোট ভাই।

মন্তব্য