৫ বছরে চার কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

সর্বমোট পঠিত : 28 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে কার্ডধারী পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ভাতার টাকা জমা হবে, যা গ্রাহকেরা সহজেই তুলতে পারবেন।

আগামী ৫ বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে কার্ডধারী পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ভাতার টাকা জমা হবে, যা গ্রাহকেরা সহজেই তুলতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ডের ভাতার জন্য আগামী জুন পর্যন্ত চার মাসে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবারকে একটি আধুনিক স্মার্ট কার্ড দেওয়া হবে, যা হবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি