বন্দর কতৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) বিভাগের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৯ মার্চ সোমবার বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এ সময় শেখ শওকত আলী, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) সভাপতি হিসেবে এবং মোঃ সোহেল রানা, উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অন্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন: মোঃ মাহফুজুর রহমান- সহসভাপতি, মোঃ মেহফুজুর রহমান- সহসভাপতি, মতিউর রহমান- সহ সাধারণ সম্পাদক, মোঃ মাকরুজ্জামান - সহ সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম কাউসার- সাংগঠনিক সম্পাদক, নিয়ামুর রহমান- কোষাধ্যক্ষ এবং শিরিন আফরোজ অনু সাংস্কৃতিক সম্পাদকসহ ১৯ জন বিশিষ্ট সদস্য।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
বন্দর কতৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) বিভাগের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য