উদ্বোধনের আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের মাধ্যমে কার্ডধারী পরিবরাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের মাধ্যমে কার্ডধারী পরিবরাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
ফ্যামিল কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ফ্যামিলি কার্ড আজ স্বপ্ন নয়। ফ্যামিলি কার্ড আজ সবার দোরগোড়ায়।
উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ভাতার টাকা জমা হবে, যা গ্রাহকেরা সহজেই তুলতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।
ফ্যামিলি কার্ডের ভাতার জন্য আগামী জুন পর্যন্ত চার মাসে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবারকে একটি আধুনিক স্মার্ট কার্ড দেওয়া হবে, যা হবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী।
মন্তব্য