জাতীয় দলে মেসির জায়গাটা কে নেবেন, এই প্রশ্নের উত্তরে স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরসূরি? না, কেউ না। কখনো হবে না। অনেক খেলোয়াড় হয়তো আসবে যারা ওই যুগের গল্প বদলে দেবে। কিন্তু ও যা করেছে, এত লম্বা সময় ধরে, আমার মনে হয় না এটা আর কেউ করে দেখাতে পারবে। ফুটবলে অনেক অকল্পনীয় কিছু দেখা গেছে। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি, এমন কিছু আবার দেখা অসম্ভব। আমার মনে হয় না ওর কোনো বিকল্প আছে।’
আর্জেন্টিনা দলে মেসির জায়গা কে নেবেন? স্কালোনি দিলেন উত্তর
আগামীকাল ঘরের মাঠে শেষবারের মতো নামবেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে এস্তাদিও মনুমেন্তালের এই ম্যাচ ঘিরে তাই সাজসাজ রব পড়ে গেছে। মেসিকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছে সমর্থকেরা।
আগামীকালের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। জানিয়ে দিয়েছেন, এমন কাউকে পাওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের এই ম্যাচ আর্জেন্টিনার জন্য কোনো গুরুত্ব বহন করে না। বাছাইপর্বে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলবিসেলেস্তে। প্রতিপক্ষ ভেনেজুয়েলার জন্য বরং এই ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে তাদের।
আগামী বছর ৩৯ বছর হয়ে যাবে মেসির। এবং বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন মেসি। সেক্ষেত্রে আর্জেন্টিনার জার্সিতে নিজ মাটিতে এই ম্যাচই হয়ে যেতে পারে তাঁর শেষ ম্যাচ। তাই আবেগের ভেলা ভাসিয়ে দিয়েছেন সবাই।
জাতীয় দলে মেসির জায়গাটা কে নেবেন, এই প্রশ্নের উত্তরে স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরসূরি? না, কেউ না। কখনো হবে না। অনেক খেলোয়াড় হয়তো আসবে যারা ওই যুগের গল্প বদলে দেবে। কিন্তু ও যা করেছে, এত লম্বা সময় ধরে, আমার মনে হয় না এটা আর কেউ করে দেখাতে পারবে। ফুটবলে অনেক অকল্পনীয় কিছু দেখা গেছে। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি, এমন কিছু আবার দেখা অসম্ভব। আমার মনে হয় না ওর কোনো বিকল্প আছে।’
ধারণা করা হচ্ছে, শুধু মেসি নন, স্কালোনির জন্যও এটি বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। কোচ অবশ্য শুধু মেসিতেই নজর রাখছেন, ‘আগামীকালের ম্যাচটি আবেগি হবে। এটা যদি সত্যি হয় যে এটাই শেষ ম্যাচ, এটা বিশেষ কিছু হবে।’
মন্তব্য