যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোতে অবস্থিত জিলেট স্টেডিয়াম— যা বিশ্বকাপ চলাকালে ‘বোস্টন স্টেডিয়াম’ নামে পরিচালিত হবে, যেখানে বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এবার সেই ভেন্যু নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। প্রায় ৭.৮ মিলিয়ন ডলারের ব্যয়ের আগাম নিশ্চয়তা না পেলে প্রয়োজনীয় লাইসেন্স দেবে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিশ্বকাপটা নিয়ে যেন ঝামেলার শেষ নেই!
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর বেশি সময় নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই তিন দেশে হতে যাওয়া এই বৈশ্বিক আসর ঘিরে প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই ভেন্যু–নিরাপত্তা ও অর্থায়ন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মেক্সিকোতে গত রোববার প্রভাবশালী মাদক কার্টেলের নেতা এল মেনচো নিহতের পর নিরাপত্তা নিয়ে ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে।
মেক্সিকোর গুয়াদালাহারা শহরে বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল সেই শহরে মাদক কার্টেলের নেতা সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর মেক্সিকোর ১২টি অঙ্গরাজ্যে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এমন সহিংসতার জেরে মেক্সিকোতে ঘরোয়া চারটি ফুটবল ম্যাচও স্থগিত হয়েছে।
মেক্সিকোতে এমন নিরাপত্তা ঝুঁকির মাঝেই বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র থেকে এসেছে দুশ্চিন্তার খবর।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোতে অবস্থিত জিলেট স্টেডিয়াম— যা বিশ্বকাপ চলাকালে ‘বোস্টন স্টেডিয়াম’ নামে পরিচালিত হবে, যেখানে বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এবার সেই ভেন্যু নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। প্রায় ৭.৮ মিলিয়ন ডলারের ব্যয়ের আগাম নিশ্চয়তা না পেলে প্রয়োজনীয় লাইসেন্স দেবে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফক্সবরো সিলেক্ট বোর্ড তাদের যুক্তি দিয়ে জানিয়েছে, অল্প সময়ে একাধিক উচ্চঝুঁকির ম্যাচ আয়োজন করা মানে প্রায় কয়েকটি সুপার বোল পরিচালনার সমান। আর্থিক নিশ্চয়তা ছাড়া সেই ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।
এই ব্যাপারে ফক্সবরো সিলেক্ট বোর্ডের সদস্য বিল ইউকনা বলেন, ‘এতে মনে হতে পারে ফক্সবরো খারাপ ভূমিকা নিচ্ছে, কিন্তু আসলে তা নয়। আমরা শুধু আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চাই।’
এই অচলাবস্থা কাটাতে না পারলে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলের ম্যাচও বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে হাজারো সমর্থকের ভ্রমণ পরিকল্পনা ও টিকিট ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। যদিও এখন পর্যন্ত ফিফা এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
মন্তব্য