মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী নিহত
সর্বমোট পঠিত : 10 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি। নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী  নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। সাইফুল শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি