শ্রীবরদীতে জমি নিয়ে সংর্ঘষে কৃষক খুন

শ্রীবরদীতে জমি নিয়ে সংর্ঘষে কৃষক খুন
সর্বমোট পঠিত : 1 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। ২২ নভেম্বর দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনিকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

বিষয়টি রোববার সন্ধায় শ্রীবরদী থানা পুলিশ নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের হামিদ, সুলায়মানদের সঙ্গে সুজা উদ্দিনের দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২২ নভেম্বর রোববার হামিদ, সুলায়মানসহ কয়েকজন সুজা উদ্দিনের জমি দখল করতে আসে। এ সময় ইসমাইল ওরফে নিদানুসহ তাদের লোকজন বাধাঁ দিলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে হামিদ, সুলায়মানগং ইসমাইলের উপর আক্রমণ করে মারপিট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ইসমাইল ওরফে নিদানু এর মরদেহ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার জাহিদ বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলার সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি