লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪ বাংলাদেশির মৃত্যু

সর্বমোট পঠিত : 178 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রতিবেদন বলছে, প্রায় ১০০ জন অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে যায়। লিবিয়ান রেড ক্রিসেন্ট এখন পর্যন্ত যাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা সবাই ২৬ জন বাংলাদেশি বহনকারী একটি নৌকায় ছিলেন।

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবারের এ ঘটনায় মৃত ব্যক্তিরা বাংলাদেশি বলে উদ্ধারকর্মীদের বরাতে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন বলছে, প্রায় ১০০ জন অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে যায়। লিবিয়ান রেড ক্রিসেন্ট এখন পর্যন্ত যাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা সবাই ২৬ জন বাংলাদেশি বহনকারী একটি নৌকায় ছিলেন।

তবে দ্বিতীয় নৌকাটি ডুবে যাওয়ার সময় আরও কতজন যাত্রী নিহত হয়েছেন তা জানা যায়নি। ওই নৌকার বেশিরভাগই সুদানের নাগরিক।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি