শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধ ও কলাবাগান কাটা নিয়ে ৮ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধ ও কলাবাগান কাটা নিয়ে ৮ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সর্বমোট পঠিত : 7 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এতে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করা হয়েছে দাবি করে সুফিয়া বেগম শেলী এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

জমি বিরোধকে কেন্দ্র করে নিজেদের কলাবাগানের কলাগাছ নিজেরাই কেটে ৮২ বছরের বৃদ্ধ পিতা ও গার্মেন্টসকর্মী ছেলেসহ আটজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভূয়া ও মানহানিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরাট গ্রামের সুফিয়া বেগম শেলী।

সোমবার (৫ অক্টোবর) সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

সুফিয়া বেগম শেলী বলেন, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৩ সেপ্টেম্বর রাতে তাদের নিজেদের কলাবাগানের কিছু কলাগাছ কেটে তাদের পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর শ্রীবরদী থানায় মামলা (নং-১৪) দায়ের করা হয়। মামলায় তার ৮২ বছর বয়সী বৃদ্ধ পিতা, ছোট ভাই মেহেদী হাসান প্রিন্সসহ একই গ্রামের দিনমজুর ও একজন প্রতিবন্ধীসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম শেলী আরও বলেন, তার ভাই মো. মেহেদী হাসান প্রিন্স একজন গার্মেন্টসকর্মী এবং ঘটনার সময় তিনি ঢাকায় কর্মস্থলে অবস্থান করছিলেন। ঘটনার দুই দিন পর ঢাকা থেকে বাড়িতে আসার পর পুনরায় ঢাকায় ফেরার সময় পুলিশ তাকে এবং একই এলাকার দিনমজুর মো. খোকা মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের জামিন দেন।

তিনি অভিযোগ করেন, তার ভাই জামিনে বের হওয়ার পরও চাচাতো ভাই-বোনেরা তাদের পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে গত ১ অক্টোবর শেরপুর শহরে ভূয়া ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তার ৮২ বছর বয়সী পিতাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’, চোরাচালানকারীসহ বিভিন্ন মানহানিকর অপবাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম শেলীর স্বজন শান্তি বেগম, ছন্দা বেগম, কালু মিয়া, স্বপন মিয়া ও লাবলু উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি