শান্তিপূণভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে শারদীয় দুর্গাপূজা হবে ১৭৬টি পূজা মন্ডপে

শেরপুরে শারদীয় দুর্গাপূজা হবে ১৭৬টি পূজা মন্ডপে
সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

চলতি বছর শেরপুর জেলায় ১৭৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। সভায় জানানো হয় শেরপুর ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের লোকের সহায়তায় শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও জেলায় শান্তপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি মূলক সভায় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বেঅেনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার মেজর লাবিদ, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, আবু রায়হান রুপম, পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন্দ্র মজুমদার, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুত রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি