আগামী কাল ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকার নানা কর্মসূচী গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে শেরপুর জেলা সদরসহ জেলার প্রতিটি উপজেলায় নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস
৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস
সর্বমোট পঠিত :
35 বার
এর আগে এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান ও সমাজ সেবিকা মিজ রাজিয়া সামাদ ডালিয়া, সাংবাদিক মেরাজ উদ্দিনসহ আরো অনেকে।
সভায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
উপজেলা এবং প্রতিষ্ঠান পর্যায়েও দিবসটি পালন করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে বিশ্ব শিক্ষক দিবসে দেশের এমপিওভূক্ত শিক্ষকরা প্রত্যাশা করছেন যে, তাদের চাকুরি জাতীয় করণের জন্য বর্তামান সরকার উদ্যোগ গ্রহণ করবে।
মন্তব্য