নকলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নকলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সর্বমোট পঠিত : 8 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনুষ্ঠানে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত উপপরিচালক মো. আলমগীর কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেরপুরের নকলায় কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নকলাতেও কর্মসূচিটি সম্প্রচার করা হয়।


কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষিসেবা, কৃষি উপকরণ, প্রণোদনা ও বিভিন্ন সহায়তা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


কৃষক কার্ড পেয়ে উপকারভোগী কৃষকদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। তারা জানান, কৃষিকাজে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণের ব্যয় দিন দিন বাড়ছে। এ অবস্থায় সরকারি সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ তাদের কৃষিকাজে সহায়ক হবে। তারা আরো বলেন, কৃষক হিসেবে কৃষক কার্ডের মাধ্যমে যদি নিয়মিত কৃষি সহায়তা পাওয়া যায়, তাহলে আমাদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং কৃষিকাজে উৎসাহ বাড়বে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি