সরিষাবাড়ীতে গরুর ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষঃ আহত ১১

সরিষাবাড়ীতে গরুর ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষঃ আহত ১১
সর্বমোট পঠিত : 11 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

জামালপুরের সরিষাবাড়ীতে গরু ভুট্রার ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর গ্রামের কালু মিয়ার ভুট্রা ক্ষেতে পাশের বাড়ীর আনোয়ার খন্দকারের গরু খেয়েছে বলে সন্দেহ করে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা বিষয়টি  মিমাংসা করে দেন। পরদিন শুক্রবার খন্দকার আলম তার বাড়ীর সামনে ধান ক্ষেতে ইউরিয়া সার দেয়ার সময় তাকে উদ্দেশ্য করে প্রতিপক্ষরা অর্তকিত হামলা চালায় বলে অভিযোগ করেন। এ সময় উভয় পক্ষের লোকজন জড়ো হলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে লিটন খন্দকার (৩৫), সুর্য ভানু (৬৫), আলম খন্দকার (৪২), আবুল কালাম খন্দকার (৪৮), আব্দুস সামাদ খন্দকার (৫৫), চায়না বেগম (৪২), আনোয়ার খন্দকার (৪২), কালু মিয়া (৫০), রবিউল তালুকদার (৩৮), সুলতান ভুইয়া (৪০), বাবর আলী (৬৫) আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সুলতান ভূইয়া, রবিউল তালুকদার ও বাবর আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ আব্দুস সামাদ খন্দকারের লোকজন আমাদের উপর অর্তকিত হামলা করে মারধর করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার খন্দকার জানান, মিমাংসিত বিষয় নিয়ে প্রতিপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়েছে। আমরা এর বিচার চাই।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি