গভীর সমুদ্রে ভাসতে থাকা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড 

গভীর সমুদ্রে ভাসতে থাকা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড 
সর্বমোট পঠিত : 1 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার সহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর  এফভি রিফাত নামক একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, গত ২৮ সেপ্টেম্বর  বিকাল ৪ টায় মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। 

এসময় ওই ট্রলারে থাকা একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ গভীর সমুদ্রে টহলে নিয়োজিত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন হতে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ হতে বিকল হওয়া বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি