সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে পালিয়ে গেল দস্যুরা, অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে পালিয়ে গেল দস্যুরা, অস্ত্র ও গুলি উদ্ধার
সর্বমোট পঠিত : 9 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি দস্যুবাহিনী ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

সুন্দরবনের শেলা নদী এলাকায় কোস্টগার্ডের অভিযান টের পেয়ে পালিয়ে গেছে দস্যু বাহিনীর সদস্যরা। এসময় উদ্ধার করা হয়েছে দেশীয় একনলা বন্দুক, এয়ারগানসহ ১৪ রাউন্ড তাজা গুলি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬ টি একনলা বন্দুক, ৩ টি এয়ারগান, ১ টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনায় সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি