রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার
সর্বমোট পঠিত : 11 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মামার মৃত্যুর দিনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ রবিউল ইসলাম রোমান। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি স্বেচ্ছায় দলীয় রাজনীতি ছাড়ার এ সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি তারা মামার জানাজায় দলত্যাগের ঘোষনা দেন। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

‎নিজের দেওয়া বক্তব্যে তিনি জানান, পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মাদক বিস্তার, পাহাড় ধ্বংস এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার বিষয়গুলো তাকে হতাশ করেছে। 
রোমান অভিযোগ করেন, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তার সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে থানায় মামলা করতে গিয়ে রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তুলে ধরেন তিনি।
‎‎
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে মামা মরহুম আনিসুর রহমান কালুর মৃত্যুর ঘটনাটিও গভীর বেদনার কারণ হিসেবে উল্লেখ করেন রোমান। ‎তার মামা আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। রোমানের দাবি, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তার মামা। রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত খোঁজখবর ও সহযোগিতা পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তার মামার জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি দলত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনেন এবং নিজের এ অবস্থানের কথা জানান। পরে তার দেওয়া দলত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।
ওই বক্তব্যে রবিউল ইসলাম রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। 
বক্তব্যে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী হয়েছিলেন; কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি পাননি।  সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না উল্লেখ করে তিনি বলেন, দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি