জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক, বোট ও আটককৃত পাচারকারীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৪ ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন জনকে আটক করেছে কোস্টগার্ড
৪ ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন জনকে আটক করেছে কোস্টগার্ড
চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযানে মায়ানমারে পাচারকালে ৪টি ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১ টায় কোস্টগার্ড স্টেশন মীরসরাই কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার, পাচার কাজে ব্যবহৃত ৪ টি ট্রাক ও ১ টি ফিশিং বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য