শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বমোট পঠিত : 5 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার উদ্যোগে নতুন জেলা সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।  জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ার এর সভাপতিত্বে ১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় হোটেল আয়সান ইন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল কাদের লুটু। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাতেম আলী প্রমুখ।

প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ সরকারের সকল আবর্জনা পরিস্কার করে দেশকে নতুন করে সাজাতে নতুন পরিকল্পনা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের এ দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদেরকেই সজাগ থাকতে হবে। আমরা সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করেই এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আসুন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাই ঐকবদ্ধভাবে তাঁর নির্দেশনায় যার যার জায়গা থেকে দলকে শক্তিশালী করতে কাজ করি। 



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি