ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন
সর্বমোট পঠিত : 5 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত মোটেল নির্মাণ হলে গজনী অবকাশে বেড়াতে আসা পর্যটকদের আবাসন ও নিরাপত্তা সুবিধাসহ স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

শেরপুরের ঝিনাইগাতীতে পর্যটন উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গজনী অবকাশে আগত পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা বাড়াতে মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। শনিবার বিকেলে উপজেলার রাংটিয়া এলাকায় সরকারি প্রায় দুই একর জায়গা পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ফররুখ আহম্মদ। 


জায়গাটি পরিদর্শন শেষে সরাসরি মন্ত্রণালয়ে ফোন করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে শেরপুর জেলা প্রশাসককে চিঠি দেওয়ার নির্দেশনা দেন তিনি।


এসময় শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি