শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ অভিযান

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ অভিযান
সর্বমোট পঠিত : 5 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সকলের সম্মিলিত অংশগ্রহণে আজকের অভিযানটি জোরদার, দৃশ্যমান ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হয়। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকরভাবে অব্যাহত রাখা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকাতে পণ্ডিত এফ. রহমান সড়কের দুপাশে-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এর নেতৃত্বে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এসময় জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, আরডিসি মো. আনোয়ার হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আকরামুজ্জামান রাহাত, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল আমিন রাজুসহ স্বেচ্ছাসেবী সংগঠন Clean Up Bangladesh, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি