শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বমোট পঠিত : 6 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে ইট্টু এডুকেশন এর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। একই সাথে শহরের থানা মোড়স্থ ইট্টু এডুকেশন এর কার্যালয় উদ্বোধন ঘোষণা করা হয়।

ঢাকাস্থ জাপানিজ ল্যাংগুয়েজ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইট্টু এডুকেশন’‌ এর আয়োজনে শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইট্টু এডুকেশনের নির্বাহী পরিচালক মো. আলামিন এবং ইট্টু এডুকেশনের কার্যক্রম বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ম্যানেজার সামিউল হাসান সামি।

এ সময় অন্যান্য বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সরকারি অধ্যাপক আব্দুল কাদের, নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. আনিসুর রহমান আকন্দ, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা মিনহাজ উদ্দিন প্রমুখ। 



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি