সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় স্থানীয় নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
সরিষাবাড়ীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল সমাবেশ
সরিষাবাড়ীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল সমাবেশ
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা ও মহাদান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে করবাড়ী আঃ সামাদ মেম্বারের অয়েল মিল সংলগ্ন এলাকায় পূর্বথেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী আব্দুল ওয়াদুদ মেম্বারের অতর্কিত ও বর্বরোচিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওয়াদুদকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে ৮নং মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জহরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল আমিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আসাদ, যুবদল নেতা শেখ ফরিদ, রিপন মিয়া ও সেকান্দার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা। নেতাকর্মীরা সড়কে টায়ার জ¦ালিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।
মন্তব্য