গারো পাহাড় সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

গারো পাহাড় সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
সর্বমোট পঠিত : 8 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গারো পাহাড় সীমান্ত এলাকা দিয়ে মাদক, গরু ও প্রসাধনী সামগ্রীর পাশাপাশি এখন বিভিন্ন অবৈধ নেশা জাতীয় সিরাপ, টেবলেটসহ নানা ধরনের ওষুধ। নানা সময় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করছে বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে গারো পাহাড় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার সন্ধায় বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।  
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এর প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ সেপ্টেম্বর বিজিবির একটি টহল দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজিলাধীন 'গেঁড়ামারা' নামক স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সিজারকৃত মালামালের আনুমানিক মূল্য ১,৭৩,০০০/- (এক লক্ষ তিয়াত্তর হাজার) টাকা।
​ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সীমান্তরক্ষী বাহিনী সর্বদা জিরো টলারেন্স নীতি মেনে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি