সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় এজাহার দায়েরের জন্য দেওয়ানগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দেওয়ানগঞ্জে ৭ কেজি গাজাসহ এক নারী গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে ৭ কেজি গাজাসহ এক নারী গ্রেপ্তার
সর্বমোট পঠিত :
14 বার
জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮ টায় সানন্দবাড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া এলাকার আয়নাল হকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেনের নির্দেশনায় এক অভিযান পরিচালিত হয়। এসআই আব্দুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন এবং এএসআই বিপ্লবের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মন্তব্য