বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
শেরপুরে আবাসিক ভবনে তেলের ট্যাংক, ব্যবসায়ীকে জরিমানা
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়।
শেরপুর শহরে নিয়মবহির্ভূত ভাবে ও ঝুঁকিপূর্ণ ভাবে খুচরা দোকানের লাইসেন্সে আবাসিক ভবনে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রেখে ব্যবসা পরিচালনা করা, সঠিক কাগজপত্র না রাখার অভিযোগে শহরের নয়ানী বাজারে মেসার্স শিমলা ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এসময় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত ১৮ হাজার লিটার তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে নয়ানী বাজারে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেন।
শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আর মজুদকৃত ডিজেলগুলো শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। আবাসিক বিল্ডিং এর নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়া আমাদের অফিস বন্ধ থাকায় রবিবারে অন্যান্য লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে।
মন্তব্য