আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রতন ও সম্পাদক প্লাবন

আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রতন ও সম্পাদক প্লাবন
সর্বমোট পঠিত : 44 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নতুন এই কমিটির নেতৃবৃন্দ জানান, আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’ বরাবরের মতো সামনের সারিতে থেকে কাজ করে যাবে। শেরপুর জেলার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেরপুর জেলার অন্যতম অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর ২০২৬-২০২৭ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে মো: রবিউল ইসলাম (রতন)-কে সভাপতি এবং মো: রুবাইয়াত ইসলাম প্লাবন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মো: রুবেল, সহ-সভাপতি: মো: আশিকুর রহমান ইমন, মো: রেদওয়ানুল ইসলাম, মহিতুজ্জামান মেনন, মোহাম্মদ খোরশেদুজ্জামান, মো: মেহেদি হাসান উজ্জ্বল, দীপ্ত মোদক এবং মো: তৌহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক: মো: আনোয়ার জাহিদ মুরাদ, জিহান হাসনাত রাসেল, শাহরিয়ার শাকির এবং মো: রবিউল ইসলাম রুমান, সাংগঠনিক সম্পাদক: মো: সোলাইমান হোসেন সম্পদ, সহ-সাংগঠনিক সম্পাদক: সজিবুর রহমান সাজু, রাকিবুল হাসান খোকন, মো: যুবরাজ, সজিব আহমেদ জয় এবং শ্রী সিলটন তোরাহা অরণ্য, অর্থ সম্পাদক মারজানা মিতু, প্রচার সম্পাদক জুবাইদ হাসান জিহাদ, দপ্তর সম্পাদক স্বাধীন ইসলাম জনি, এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-আমিন।

সংগঠনটির উপদেষ্টা কাকন রেজা এবং জান্নাতুল ফেরদৌস প্রিয়া এই নতুন কমিটির অনুমোদন ও সুপারিশ করেন।

নতুন এই কমিটির নেতৃবৃন্দ জানান, আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’ বরাবরের মতো সামনের সারিতে থেকে কাজ করে যাবে। শেরপুর জেলার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি