আগের খেলা চার ফাইনালের তিনবারই বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। তবে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে আগের তিনবারের স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯- ভারতের বিপক্ষে খেলা তিন ফাইনালেই হেরেছিল বাংলাদেশ।
আবারও ভারতকেই সামনে পেল বাংলাদেশ
নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজ আগেই সেরে রেখেছিল বাংলাদেশ। এরপর তাকিয়ে ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দিকে। সেই ম্যাচে ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত।
তাতে নিশ্চিত হয়, চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণীতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার মালদ্বীপের মালেতে ফাইনালে মুখোমুখি হবে দুদল।
এবারের টুর্নামেন্টে এর আগে আরও একবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বের ওই ম্যাচটাতে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল বাংলাদেশ।
সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের জন্য প্রতিপক্ষ হিসেবে ভারত নতুন নয়। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে এর আগে হওয়া সাতবারের প্রতিযোগিতায় এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ।
আগের খেলা চার ফাইনালের তিনবারই বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। তবে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে আগের তিনবারের স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯- ভারতের বিপক্ষে খেলা তিন ফাইনালেই হেরেছিল বাংলাদেশ।
তার মানে বয়সভিত্তিকে সাফে যে বাংলাদেশ কখনোই শিরোপা জিততে পারেনি, ব্যাপারটা এমন নয়। বাকি আরও একবার যে ফাইনালে উঠেছিল, সেই ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরির শিরোপা নির্ধারণীতে নেপালকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা।
মন্তব্য