শেরপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

শেরপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন
সর্বমোট পঠিত : 12 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এসময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে শেরপুরের খেলার মাঠের সমস্যা সমাধান করা হবে। সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করবে। শেরপুর স্টেডিয়াম ও সুইমিং পোল করে দেয়া হবে। তিনি আরো বলেন, আমরা মনে করি আমাদের ছাত্র ও যুব সমাজকে মাদকসহ অন্য সবকিছু থেকে দূরে সরিয়ে আনতে খেলার বিকল্প নেই।  

শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল খেলায় ১-০ গোলে শেরপুর পৌরসভা দল সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি  ছিলো চোখে পরার মত। খেলা বিকেল সাড়ে তিনটায় শুরু হলেও বেলা দুই টা থেকে স্টেডিয়ামের ভিতর ফুটবল প্রেমী দর্শকরা দলে দলে আসতে শুরু করে। একপর্যায়ে স্টেডিয়ামের গ্যালারির সকল আসন পরিপূর্ণ হলে দর্শকরা উপচে পড়া ভিড় ঠেলে মাঠের ভিতর প্রবেশ করে খেলা উপভোগ করেন।

খেলায় অংশগ্রহণকারী দুটি দল, শেরপুর পৌরসভা এবং শেরপুর সদর উপজেলা অত্যন্ত নিপুন ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। আক্রমণ আর পাল্টা আক্রমনে বিমোহিত হন আগত দর্শকরা। অবশেষে ১-০ গোলে শেরপুর পৌরসভা দল শেরপুর সদর উপজেলাকে পরাজিত করে। 
খেলা শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলকিপার এবং দর্শকদের জন্য ফ্রি কুপন এর মাধ্যমে সেরা দশজনকে দর্শককে পুরস্কার পুরস্কার তুলে দেন।। এতে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল, খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।  


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি