রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউস’কে জরিমানা

সর্বমোট পঠিত : 21 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, খোয়ারপাড়ের ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউসে’ অপরিষ্কার পরিবেশ, রং মিশ্রিত খাবার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া গেছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার ও শেরপুর পৌরসভার সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) বিকেলে শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেস্টুরেন্ট এবং অন্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, রং মিশ্রিত খাবার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউস’কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, স্থানীয় জনগণসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, খোয়ারপাড়ের ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউসে’ অপরিষ্কার পরিবেশ, রং মিশ্রিত খাবার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া গেছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্যের দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে, ভোক্তাকে মানহীন খাবার যেন পরিবেশন না করে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি