নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের মানবিক ৮ জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। দেশ ও জাতির কল্যাণে সরকারের উন্নয়ন, সম্ভাবনা ও অসঙ্গতি সমূহ নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রচার-প্রকাশের পাশাপাশি নিয়মিত ভাবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কার্যক্রম সংবাদপত্রে প্রচার-প্রকাশের মাধ্যমে সমাজে অনবদ্য ভূমিকা রাখায় কলম সৈনিকদের এই সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য’র সভাপতিত্বে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখায় যেসকল সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন, নকলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন ও শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলী পোস্টের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সদস্য দৈনিক যায়যায়দিন ও দ্যা ডেইলী অভজারবারের প্রতিনিধি শফিউল আলম লাভলু,  দৈনিক সংগ্রামের প্রতিনিধি রেজাউল হাসান সাফিত,  দৈনিক জবাবদিহির প্রতিনিধি মাহদি হাসান রাফসান, নিউজ ২৪ আইপি টিভির প্রতিনিধি জসিম উদ্দিন ও দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিনিধি আমানুল্লাহ আসিফ।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক মাওলানা গোলাম সারোয়ার, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বানেশ্বরদী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ইমান আকীদা সংরক্ষণ কমিটি ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, ব্যবসায়ী ও সমাজসেবক সাদেকুর রহমান, রক্তসৈনক বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম কিবরিয়া, এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলাম ও মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন এবং বিভিন্ন এলাকা থেকে আগত বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক অতিগুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। ভবিষ্যতে মানবিক ও উন্নয়ন মূলক সংবাদ সমূহ গুরুত্বের সহিত প্রচার-প্রসারে সংবাদকর্মীদের প্রসংশনীয় ভূমিকা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ জেলা-উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুকরণীয়, অনুপ্রেরণা দায়ক ও উন্নয়ন মূলক কার্যক্রমসহ সকল মানবিক কাজে সবাইকে উৎসাহিত করতে শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান ও জনবান্ধব স্বচ্ছ রাজনীতিবিদদেরকেও এ সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি