শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে দিবসটির সূচনা হয় ভোর ৫টা ৫৮ মিনিটে। 

এরপরই শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
পরে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শেরপুর জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সরকার বেসরকারি অফিস, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি