নেত্রকোণার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুপেয় পানি, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করা হবে।
ঈদে ভ্রমণপিপাসুদের প্রস্তুত দুর্গাপুর
ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য করার প্রস্তুতি নিচ্ছে নেত্রকোণার দুর্গাপুরের গারো পাহাড়ি অঞ্চল। স্থানীয়দের আশা, প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এই এলাকায় এবারও হাজারো পর্যটকের ঢল নামবে। পর্যটকদের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পাহাড়ি সৌন্দর্যে ভরা নেত্রকোণার দুর্গাপুর। গারো পাহাড়, সাদা মাটি, নীল পানি, সোমেশ্বরী নদী সব মিলিয়ে এই এলাকা পর্যটনের জন্য এক অনন্য গন্তব্য। এখানকার মনজুড়ানো দৃশ্য দেখতে সারা বছরই থাকে পর্যটকদের ভিড়। এ ছাড়া হাজংমাতা রাণী রাশিমণির স্মৃতিফলক, কমলাবাগান, জিরোপয়েন্ট ঘুরে ঘুরে দেখার আছে অনেক কিছু।
অপরূপ সৌন্দর্যের কারণে এখানকার পর্যটন স্পটগুলোর জনপ্রিয় দিন দিন বাড়ছে। ভ্রমণপিয়াসীদের সব রকম সহযোগিতায় প্রস্তুত স্থানীয়রাও।
পর্যটকেরা বলছেন, পাহাড়ি সৌন্দর্যে ভরা নেত্রকোণার দুর্গাপুরের মনজুড়ানো দৃশ্য দেখে মুগ্ধ সবাই। ওয়াচ টাওয়ারে গিয়েও নয়নাভিরাম দৃশ্য সকলকে বিমোহিত করেছে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুপেয় পানি, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করা হবে।
প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির নেত্রকোণার দুর্গাপুর এখন দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।
মন্তব্য