এ ব্যাপারে তার একমাত্র ছেলে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেন, আমার বাবা ছিলেন আমাদের এ অঞ্চলের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবকল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তাঁর জীবদ্দশায় তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় শেরপুর শহরের বিভিন্ন মসজিদে প্রায় ১০ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শেরপুরের বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন মসজিদে দুই দিন ব্যাপি বিশেষ দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে। ১৫ ও ১৬ মার্চ (রবিবার ও সোমবার) ইদ্রিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি আলহাজ্ব গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের উদ্যোগে ওই বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
জানা যায়, শেরপুর তথা ময়মনসিংহ বিভাগের বৃহত্তর শিল্পগোষ্ঠী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা ইদ্রিস মিয়া একাধারে শেরপুরের শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া। এছাড়া বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে অনেক আর্থিক সহায়তা প্রদান করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারী জীবীকা নির্বাহ করছেন। ২০২১ সালের ১২ এপ্রিল রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ব্যাপারে তার একমাত্র ছেলে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেন, আমার বাবা ছিলেন আমাদের এ অঞ্চলের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবকল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তাঁর জীবদ্দশায় তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় শেরপুর শহরের বিভিন্ন মসজিদে প্রায় ১০ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে আমরা মরহুমের আদর্শ ও মানবকল্যাণমূলক কাজকে এগিয়ে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমি সকলের নিকট তাঁর জন্য দোয়া কামনা করছি, যেন মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর সকল নেক আমল কবুল করেন।
তার ৫ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, কোরানখানি ও শেরপুরের বিভিন্ন মসজিদে ১০ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এছাড়া কোম্পানীর রাজধানী ঢাকা ও শেরপুরসহ প্রত্যেকটি শাখা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মন্তব্য