এ প্রসঙ্গে এক বিবৃতিতে এএফএ উল্লেখ করেছে, ‘আর্জেন্টিনায় দেখা হচ্ছে! ফিনালিসিমা বাতিল হওয়ায় লিওনেল স্কালোনির দল এখন নিজ দেশেই অবস্থান করবে। সেখানে এক সপ্তাহের নিবিড় অনুশীলনের পর মঙ্গলবার, ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে তারা প্রীতি ম্যাচে মাঠে নামবে।’
আর্জেন্টাইনরা যে ভয়টা পাচ্ছিলেন, মেসিদের সঙ্গে তা-ই হচ্ছে
ভেন্যু নিয়ে তৈরি হওয়া অচলাবস্থায় শেষ পর্যন্ত বাতিল হয়েছে ইউরো ও কোপা আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা।’ ম্যাচটা হওয়ার কথা ছিল চলতি মাসের ২৭ তারিখে, কাতারের দোহায়। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটে কাতারে ম্যাচটি আয়োজন অসম্ভব হয়ে পড়ে। পরে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়।
এদিকে ২০২৬ বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই। বৈশ্বিক টুর্নামেন্টের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিতে মার্চের শেষ ভাগেই শেষবার মাঠে নামার কথা আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ম্যাচটা বাতিল হওয়ায় একটা প্রশ্ন উঠেছিল, তবে কি এই বিরতিতে কোনো ম্যাচ খেলবে না আর্জেন্টিনা? খেললে কাদের সঙ্গে খেলবে?
শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর মিলেছে। গতকাল মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মার্চের বিরতিতে গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটা হবে হবে আগামী ৩১ মার্চ।
আর্জেন্টিনা যে ম্যাচটা এমন ‘দুর্বল’ প্রতিপক্ষের বিপক্ষে খেলবে, এমন সম্ভাবনার কথা কয়েকদিন আগেই জানিয়েছিলেন আর্জেন্টাইন সাংবাদিকরা। বিশেষ করে ফিনালিসিমা বাতিল হওয়ার পর তাঁরা হাসাহাসি করছিলেন কিংবা মজার ছলে মন্তব্য করছিলেন, দেখা যাবে তাপিয়া (এএফএ সভাপতি) হাইতি বা গুয়েতেমালার মতো কোনো দলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নির্ধারণ করেছেন।
আর্জেন্টাইন সাংবাদিকদের সেই অনুমানটাই বাস্তবে রূপ নিয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিনা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে ৯৪ নম্বরে থাকা গুয়াতেমালার বিপক্ষে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে এএফএ উল্লেখ করেছে, ‘আর্জেন্টিনায় দেখা হচ্ছে! ফিনালিসিমা বাতিল হওয়ায় লিওনেল স্কালোনির দল এখন নিজ দেশেই অবস্থান করবে। সেখানে এক সপ্তাহের নিবিড় অনুশীলনের পর মঙ্গলবার, ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে তারা প্রীতি ম্যাচে মাঠে নামবে।’
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে এটাই হতে যাচ্ছে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এর আগে ২৭ মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমার পর ৩১ মার্চ কাতারের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও দুটি ম্যাচই বাতিল হয়েছে, সেই দুটি ম্যাচের বদলে আর্জেন্টিনা খেলবে একটা ম্যাচ। এএফএ জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই ম্যাচের ভেন্যু ও স্কোয়াড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য