দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

সর্বমোট পঠিত : 46 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

দিনাজপুরের কাহারোলে বলরামপুর-সাহাপাড়া খালের মাটি নিজ হাতে কেটে দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে সোমবার সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো।

বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই নিজে কোদাল দিয়ে কেটে সোমবার বেলা সাড়ে ১২টায় এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় অনুষ্ঠানস্থলে যান।

বলরামপুর-সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি হিসেবে রোববার সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এলাকা ঘুরে দেখেন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, খাল খনন কর্মসূচিতে এলাকার জনগণ অংশগ্রহণ করবেন।

১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতা-কর্মী ও গ্রামবাসীদের সাথে নিয়ে ১২ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সাহাপাড়া খালটি খনন করেছিলেন। খালটি খনন হলে এলাকার সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি