মার্চ পর্যন্ত চিন্তা নেই, আশ্বস্ত করলেন জ্বালানি প্রতিমন্ত্রী 

সর্বমোট পঠিত : 26 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মার্চ পর্যন্ত কোনো চিন্তা নেই। বিকল্প জ্বালানির জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। রিফাইন্ড ওয়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু দেশের আলোচনা চলছে। এপ্রিল ও মে–কে টার্গেট করে এই আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি তেল নিয়ে সম্ভাব্য সংকট কাটাতে বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, মার্চ পর্যন্ত কোনো চিন্তা নেই।  মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মার্চ পর্যন্ত কোনো চিন্তা নেই। বিকল্প জ্বালানির জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। রিফাইন্ড ওয়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু দেশের আলোচনা চলছে। এপ্রিল ও মে–কে টার্গেট করে এই আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে পাইপলাইনে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন ডিজেল আসে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিজেল আসছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে আরও বেশি ডিজেল চাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে সংকট তা এককভাবে মোকাবিলা করা সম্ভব না। তবে বর্তমানে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুত সংকট নেই। কিন্তু হঠাৎ করে অস্বাভাবিক চাহিদা থেকে তেল নিয়ে পেট্রোল পাম্পে ভিড় দেখেছেন। অতিউৎসাহীদের কেউ কেউ বাড়তি নিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, যৌক্তিক কারণ ছাড়া সংকট তৈরি হচ্ছে। এটা হয়েছে জ্বালানি পাওয়া যাবে না ও দাম বৃদ্ধির গুজবের কারণে। কিন্তু গত এক সপ্তাহে এরকম কিছু ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। রাইড শেয়ারিং এর বিবেচনা করে ২ লিটার থেকে ৫লিটার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি